Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

বৃক্ষরোপণ করলেই হবেনা, যত্নও নিতে হবে: ভূমিমন্ত্রী

২৬ বাংলা টিভি   25-Jul-2026   20

Photo

বৃক্ষরোপণ করলেই হবেনা, যত্নও নিতে হবে: ভূমিমন্ত্রী


রাজশাহী প্রতিনিধি: শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, “গাছ লাগানোর চেয়ে গাছ রক্ষা করাই বেশি কঠিন।”

শনিবার (২৫ জুলাই) ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনতে কাজ করছে এবং এ উদ্যোগ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দেশজুড়ে ব্যাপক সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। সে সময় রাজশাহী জাতীয় পর্যায়ে পুরস্কারও অর্জন করেছিল।

তিনি আরও বলেন, রাজশাহীকে আবারও একটি সবুজ নগরীতে পরিণত করতে সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। নগরের খালি জায়গাসহ যেখানে সম্ভব, সেখানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের মেয়র থাকাকালীন সময়ের কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, সে সময় রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছিল, যার ফলে নগরী আরও সবুজ হয়ে উঠেছিল। সেই পরিবেশ ফিরিয়ে আনতে আবারও বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্দেশে তিনি বলেন, বৃক্ষরোপণে এগিয়ে এলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা পুলিশ সুপার নাইমুল হাছান এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত