Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জুলাইয়ের চেতনা বাদ দিয়ে সামনে এগোনো অসম্ভব: প্রতিরক্ষা উপদেষ্টা

২৬ বাংলা টিভি   25-Jul-2026   16

Photo

জুলাইয়ের চেতনা বাদ দিয়ে সামনে এগোনো অসম্ভব: প্রতিরক্ষা উপদেষ্টা


নিউজ ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, জুলাইয়ের চেতনা ধারণ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ নামক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সব ধরনের বৈষম্য দূরীকরণ, সুশাসন কায়েম এবং একটি ন্যায়ভিত্তিক সমাজগঠনই জুলাইয়ের চেতনার মূল ভিত্তি বলে উল্লেখ করেন প্রতিরক্ষা উপদেষ্টা।

তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জাতীয় ঐক্যের মাধ্যমেই একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলাই জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বিজয়ী জাতি এবং দেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। এছাড়া অতীতে গুম ও খুনের মতো অপরাধের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের কোনো অবস্থাতেই পদোন্নতি দেওয়া হবে না।

একইসঙ্গে আলোচিত মেজর সিনহা হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন তিনি।

রাওয়া’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত