Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

২৬ বাংলা টিভি   25-Jul-2026   11

Photo

ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস| শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ|
সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী, এইড’র প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম পলাশ|
দেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও মানুষ পানিতে ডুবে প্রাণ হারায় জানিয়ে বক্তারা শিশুকাল থেকেই সাঁতার শেখানো এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান| সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাঁতার শিক্ষার ব্যবস্থা চালু এবং নিরাপদ জলাশয় ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন|
 


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত