Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জামায়াতের রুকন সম্মেলন

২৬ বাংলা টিভি   24-Jul-2026   21

Photo

নড়াইলে জামায়াতের রুকন সম্মেলন


নড়াইল প্রতিনিধি:  একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
২৪ জুলাই শুক্রবার সকালে শিল্পকলা একাডেমী হলরুমে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নড়াইল জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান বাচ্চু, এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং রুকনগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, "রুকনদের কেবল সাংগঠনিক পরিমণ্ডলে সীমাবদ্ধ না থেকে ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থেকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।" একই সঙ্গে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আশেকে এলাহী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, নড়াইল সদর উপজেলা আমীর হাফেজ আবদুল্লাহ আল আমীন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান এবং জেলা যুব বিভাগের সভাপতি খিয়াম উদ্দিন,মাওলানা আলমগীর হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
 


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত