Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে হঠাৎ ‘তেল নেই’ গুজব: পাম্পে উপচে পড়া ভিড়, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গ্রাহক

২৬ বাংলা টিভি   24-Jul-2026   19

Photo

ঝিনাইদহে হঠাৎ ‘তেল নেই’ গুজব: পাম্পে উপচে পড়া ভিড়, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গ্রাহক


ঝিনাইদহ প্রতিনিধি:  ​ঝিনাইদহে জ্বালানি তেল সংকটের হঠাৎ ‘গুজব’ ছড়িয়ে পড়ায় পাম্পগুলোতে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। চার থেকে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না বলে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অনেক গ্রাহক।
​বুধবার সন্ধ্যার পর থেকেই জেলাজুড়ে এই গুজবের ডালপালা মেলতে শুরু করে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে পাম্পগুলোতে তেল শেষ হয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিন আর তেল পাওয়া যাবে না। এমন খবরে সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকেরা আতঙ্কিত হয়ে তেলের পাম্পগুলোর দিকে ছুটছেন।  গ্রাহক সুবাস দাস বলেন খুব কষ্ট করে তেল পেয়েছেন 
 

এদিকে  অনিক পাম্প মালিক বলছেন "সোশ্যাল মিডিয়া ও মুখে মুখে একটি ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে কয়েক গুণ বেশি গাড়ি একসঙ্গে পাম্পে চলে আসায় সাময়িকভাবে লাইন দীর্ঘ হয়েছে এবং সবাইকে তেল দিতে কিছুটা সময় লাগছে। আমাদের কাছে পর্যাপ্ত তেল আছে, তাই আতঙ্কের কোনো কারণ নেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ভিড় না জমানো এবং গুজবে কান না দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও পাম্প মালিকদের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। তবে গভীর রাত পর্যন্ত পাম্পগুলোতে তেল নেওয়ার দীর্ঘ সারি দেখা গেছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত