সারা বাংলা খুলনা যশোর
মনিরামপুরে নিখোঁজের দুইদিন পর বাওড় থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
২৬ বাংলা টিভি 24-Jul-2026 35
মনিরামপুরে নিখোঁজের দুইদিন পর বাওড় থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয় চালক মহসিন আলী মোল্যা(২৪)। নিখোঁজের দুইদিন পর গতকাল বৃহস্পতিবার সকালে পারখাজুরা বাওড় থেকে পুলিশ তার ভাসমান মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। পরিবার ও পুলিশের ধারনা ছিনতাইকারীরা তাকে হত্যার মরদেহ বাওড়ের পানিতে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, উপজেলা চালুয়াহাটি গ্রামের জাহিদ মোল্যার ছেলে মহসিন আলী মোল্যা(২৪)র দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মহসিনের পিতা জাহিদ মোল্যা জানান, গতমাসে পারিবারিক কলহে স্ত্রী তাকে ডিভোর্স দেয়। ভ্যান চালিয়ে মহসিন সংসার চালাতো। মঙ্গলবার বিকেলে সে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় ভাড়ার উদ্দেশ্যে পাশ^বর্তি শয়লা বাজারে। কিন্তু এর পর তার আর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এলাকাবাসী রামপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল হাকিমের বাড়ির পাশে পারখজুরা বাওড়ের কিনারায় বাঁশঝাড়ের মধ্যে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
news@26banglatv.com