Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বস্ত্র খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগে উচ্চপর্যায়ের কমিটি গঠন

২৬ বাংলা টিভি   22-Jul-2026   24

Photo

বস্ত্র খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগে উচ্চপর্যায়ের কমিটি গঠন


নিউজ ডেস্ক: দেশের বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটিটি খাতটির বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, দেশের বস্ত্র খাতের অনেক সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। অতীতে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও এসব সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

শওকত আজিজের মতে, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও পুরো পরিস্থিতির উন্নতি হতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। তবে এ সময়টুকু সরকারকে দিতে উদ্যোক্তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ এবং বস্ত্র খাতের আর্থিক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে খাতটি আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলেও আশা করেন তিনি।

বিটিএমএ সভাপতি জানান, বর্তমানে সরকার এ খাতে পাঁচ শতাংশ প্রণোদনা দিচ্ছে। এছাড়া নবগঠিত উচ্চপর্যায়ের কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে।

তিনি বলেন, সরকারের উদ্যোগে বন্ধ ও আংশিক বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা গেলে দ্রুতই প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এসব শিল্পপ্রতিষ্ঠান টেকসইভাবে সচল রাখতে প্রতিযোগিতামূলক বাজারে ডাম্পিংয়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত