Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

২৬ বাংলা টিভি   21-Jul-2026   8

Photo

শৈলকুপায় বিনামূল্যে গাছের চারা বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি: গাছ প্রকৃতির বন্ধু,আর সেই প্রকৃতিকে সবুজে ভরিয়ে তুলতে ঝিনাইদহের শৈলকুপায় ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ চারা বিতরণ করেন 'অবিরাম উন্নয়নে বাংলাদেশ' ফাউন্ডেশন। 

‎এসময় ফাউন্ডেশনের পরিচালক উজ্জল আলী কাঁঠাল,লেবু ও আমড়াসহ তিন প্রজাতির দুই শতাধিক ফলজ গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। বিনামূল্যে ফলদ গাছের চারা নিতে বাজারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। একটি চারা পাওয়ার আশায় অনেকের মধ্যে উৎসাহ ও আগ্রহও দেখা যায়।

‎‎স্থানীয়রা বলছেন,এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে না,বরং মানুষকে বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে। বিশেষ করে ফলদ গাছের চারা বিতরণের ফলে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে পরিবারগুলোও উপকৃত হবে।

‎

‎চারা বিতরণ শেষে উজ্জ্বল আলী বলেন,গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশ রক্ষা এবং সারুটিয়া ইউনিয়নকে আরও সবুজ করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‎তিনি আরও বলেন,ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত