Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বত্তরা

২৬ বাংলা টিভি   22-Oct-2025   44

Photo

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বত্তরা


শিপলু জামান , কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা :

ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার এলাকায় আসাদুজ্জামান সনেট নামের এক সাংবাকিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বত্তরা। গতকাল (মঙ্গলবার) রাত ১০ টার পর এ ঘটনা ঘটে। সাংবাদিক আসাদুজ্জামান সনেট দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকার বারবাজার প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

জানাগেছে, সাংবাদিক আসাদুজ্জামান সনেট মঙ্গলবার রাত ১০ টার দিকে বার বাজার এলাকার গাজু কালু চম্পাবতি মাজারের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গতি রোধ একই এলাকার মৃত ফসিয়ার আলীর ছেলে আনোয়ার হোসেন (২৬)। সে সময় সাংবাদিক আসাদুজ্জামান সনেট গতি রোধের কারন ও সংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্টের কারন জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি দিতে থাকে আনোয়ার হোসেন। গালি দিতে নিষেধ করায় তার কাছে থাকা চাইনিজ কুড়াল বের করে সাংবাদিক সনেটের মাথায় আঘাত করে সে। এ সময় সাংবাদিক সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সে ভর্তি করান।

সাংবাদিকের উপর হামলার ঘটনা শুনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে যান। একই সময় স্থানীয় সংবাদকমীর্রা আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে আসেন। সে সময় সাংবাদকমীর্রা দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি , আসামি গ্রেফতারের জন্য বারবাজার ফাঁড়িকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার হবে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত