সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুর হতে হাসাদাহ সড়কের ৩০০ ফিট রাস্তা সংস্কারের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জনসাধারণের চরম দুর্ভোগ।
২৬ বাংলা টিভি 20-Jul-2026 17
মহেশপুর হতে হাসাদাহ সড়কের ৩০০ ফিট রাস্তা সংস্কারের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জনসাধারণের চরম দুর্ভোগ।
শহিদুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সিমান্ত রেখা জীবননগর উপজেলার হাসাদাহ থেকে মহেশপুর সড়কে ৩০০ ফিট রাস্তা সংস্কারের কাজটি ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রাখায় দুটি উপজেলার আপা মোর জনসাধারণ চরম ভাবে দুর্ভোগে পোয়াতে হচ্ছে । স্বরেজমিনে দেখা গেছে, এই রাস্তাটি জুড়ে ছোট - বড় গর্ত হওয়ায় বৃষ্টির পানি জমে কাঁদাপানিতে একাকার হয়ে গেছে। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তাটি বোঝার উপায় নেই, ছোট- বড় যান ও গাড়িঘোড়া চলাচল করার সময় চলতি পথের সাধারণ মানুষের জামাকাপড়ে কাঁদাপানি লেগে তা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। এবিষয়ে শিক্ষক ফরমান আলী বলেন, আমার বাড়ী হয়ে এই রাস্তাদিয়ে জীবননগরে প্রতিনিয়ত চলাচল করি। ঠিকাদার প্রতিষ্ঠান গত ৩ বছরেও রাস্তাটি সংস্কারের কাজ সম্পন্ন করতে পারেনি। আমরা এলাকাবাসি সহ দুটি উপজেলার জনসাধারণ রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। এবিষয়ে জীবননগর উপজেলা প্রকৌশলী আল আমিন বলেন, হাসাদাহ হতে মহেশপুর সড়কে বর্তমান ৩০০ ফিট সংস্কারের কাজ দীর্ঘদিন বন্ধ রয়েছে। এই রাস্তার দুই পাশে দুইটি ড্রেন নির্মাণ করা হবে। ড্রেন নির্মাণের দুইপাশে সরকারি যায়গায় অবৈধভাবে পাকা দোকান নির্মাণ করা রয়েছে। দোকানপাট অপসারণ করার জন্য কয়েকবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালিক পক্ষে দোকানপাট অপসরণ করলে দ্রুত রাস্তার কাজ সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ শুরু হবে। স্থানীয় ভুক্তভোগী ও জনগণের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং জনস্বার্থে রাস্তাটির সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যােগ নেন।
news@26banglatv.com