Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

২৬ বাংলা টিভি   20-Jul-2026   13

Photo

বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে আক্রমণভাগে এমন নিষ্প্রভ আর্জেন্টিনাকে আগে দেখা যায়নি। স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে লিওনেল স্কালোনির দল নির্ধারিত ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।

শুধু নির্ধারিত সময়েই নয়, অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট পার হওয়ার পরও আর্জেন্টিনার আক্রমণে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ ম্যাচের ১০৫ মিনিট পর্যন্তও স্পেনের গোলমুখে একটি শট নিতে ব্যর্থ হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০৫ মিনিট পর্যন্ত কোনো শট নিতে না পারার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে আর্জেন্টিনা।

ম্যাচজুড়ে স্পেনের উচ্চমানের প্রেসিং, বলের দখলে স্পষ্ট আধিপত্য এবং সুসংগঠিত রক্ষণভাগের সামনে বারবার আটকে যায় আর্জেন্টিনার আক্রমণ। প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মতো কার্যকর কোনো সুযোগই তৈরি করতে পারেনি স্কালোনির শিষ্যরা।

প্রথমার্ধেও একই চিত্র দেখা যায়। পুরো প্রথম ৪৫ মিনিটে আর্জেন্টিনা একটি শটও নিতে পারেনি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে শটহীন থাকার ঘটনা এটিই প্রথম। বিরতির পরও সেই চিত্রের কোনো পরিবর্তন হয়নি, বরং ম্যাচের ১০৫ মিনিট পর্যন্ত আক্রমণে সম্পূর্ণ নিষ্প্রভই ছিল বর্তমান চ্যাম্পিয়নরা।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত