Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অধ্যক্ষ আব্দুল হাই এক অনুকরণীয় দৃষ্টান্ত: এমপি মতিয়ার রহমান

২৬ বাংলা টিভি   19-Jul-2026   18

Photo

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অধ্যক্ষ আব্দুল হাই এক অনুকরণীয় দৃষ্টান্ত: এমপি মতিয়ার রহমান


রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদকঃ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে জলিলপুর আলিম মাদ্রাসার বিদায়ী অধ্যক্ষ মোঃ আব্দুল হাই একজন অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত সততা ও সফলতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। মহেশপুর উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক মানের ও যুগোপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার ও প্রশাসন বদ্ধপরিকর।

শনিবার (১৮ জুলাই) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন এবং মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাইয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মোঃ মতিয়ার রহমান এসব কথা বলেন।

মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ মোঃ আব্দুল হাই কান্নাজড়িত কণ্ঠে তাঁর শেষ কর্মদিবসে সকলের কাছে ক্ষমা চেয়ে বিদায় নেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এই বিদায়ই শেষ বিদায় নয়। আমি এই প্রতিষ্ঠানের সাথে আজীবন সংযুক্ত থেকে এর উন্নয়নে কাজ করে যেতে চাই।" একই সাথে তিনি আগামী দিনের পথচলা যেন আরও সুন্দর ও মসৃণ হয়, সেজন্য উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।  অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী অতিথি অধ্যক্ষ আব্দুল হাইয়ের হাতে সম্মাননা মানপত্র তুলে দেন মহব্বত ফয়সাল।

মাদ্রাসার শিক্ষক মোঃ সুলতান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ, উপজেলা জেনারেল সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শুকুর আলী, সাবেক প্রধান শিক্ষক এ.টি.এম খায়রুল আনাম ও কাজিরবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলী।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ ওয়ায়েজ উদ্দিন এবং সাবেক পৌর কাউন্সিলর আবুল হাসেম শেখ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত