Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : স্বাস্থ্যমন্ত্রী

২৬ বাংলা টিভি   19-Jul-2026   28

Photo

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : স্বাস্থ্যমন্ত্রী


নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তাই আজকের কোমলমতি শিক্ষার্থীদের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য জানতে পারে।

গত শনিবার (১৮ জুলাই) মনোহরদী উপজেলার গাংকুলকান্দি ভূঁইয়া বাজার সংলগ্ন মাঠে ‘নব দিগন্ত ক্লাব’-এর উদ্যোগে মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আজ শনিবার এসব কথা বলেন।

সরকারের নীতি ও উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে।

নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান এবং মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কৃতী ৪০ জন শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত