Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

২৬ বাংলা টিভি   19-Jul-2026   25

Photo

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে


​নড়াইল প্রতিনিধি: নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়েরই অফিস সহকারী রাকিব হোসেন অন্তরের বিরুদ্ধে। আজ রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের আলাদাতপুর এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

​গুরুতর আহত প্রধান শিক্ষক মো. উজির আলীকে (৩৪) নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।

​বিদ্যালয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুরে কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের বেতন পরিশোধের জন্য স্কুলে যান। এ সময় অফিস সহকারী রাকিব হোসেন বেতন জমা না নিয়ে উল্টো অভিভাবকদের সাথে চরম দুর্ব্যবহার শুরু করেন। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক উজির আলী অফিস কক্ষে গিয়ে রাকিবের কাছে এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাকিব। একপর্যায়ে প্রধান শিক্ষক তার কক্ষ থেকে বের হতে গেলে রাকিব আচমকা তাকে ছুরি নিয়ে আক্রমণ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

​প্রধান শিক্ষকের চিৎকার শুনে সহকর্মীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন অন্তর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

​নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, আহত প্রধান শিক্ষক উজির আলীর হাত, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

​এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, "ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা হাসপাতালে গিয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষকের খোঁজখবর নিয়েছি। এই ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন অন্তরকে আটক করতে পুলিশের অভিযান চলছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত