Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ আসামির আত্মসমর্পণ

২৬ বাংলা টিভি   21-Oct-2025   40

Photo

কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ আসামির আত্মসমর্পণ


ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি জাহাঙ্গীর হোসেন আদালতে আত্মসমর্পণ করেছেন। জাহাঙ্গীর হোসেন কালীগঞ্জ উপজেলার মথনপুর গ্রামের নুর ইসলামের ছেলে।সোমবার দুপুরে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোঃ ওয়াজিদুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাত ১ টার দিকে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। এরপর থেকেই আত্মগোপনে চলে যান জাহাঙ্গীর হোসেন। তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। সোমবার দুপুরে জাহাঙ্গীর হোসেন আদালতে আত্মসমর্পণ করেছে। ঝিনাইদহ সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি।

মামলা এজাহারে ভিকটিম শিশুটির বাবা উল্লেখ করেছেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে জাহাঙ্গীরের বাড়ির দিকে আরেক শিশুর সাথে খেলা করতে যায় তার মেয়ে। এ সময় জাহাঙ্গীর বাড়িতে ছিল। পরে তার মেয়ের সাথে থাকা অন্য শিশুটির মা তাকে নিয়ে যায়। পরে তার মেয়ে বাড়ি চলে আসার সময় জাহাঙ্গীর কৌশলে শিশুটিকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে তার স্ত্রী জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে প্যান্ট খোলা অবস্থায় দেখতে পাই। এ সময় জাহাঙ্গীর পালিয়ে যায়।

ভিকটিম শিশুটির বাবা বলেন, জাহাঙ্গীর হোসেন আদালতে আত্মসমর্পণ করেছে। তিনি তার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি চান। এমন ঘটনা যেন কোন শিশুর সাথে না ঘটে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত