Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   18-Jul-2026   13

Photo

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত


কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) বিকাল ৪:৩০ মিনিটে কালীগঞ্জের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২০ জুন এক অনাড়ম্বর পরিবেশের মধ্যে এমদাদুল ইসলাম-কে আহ্বায়ক ও আব্দুল আলিম-কে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। আজ মূলত সেই কমিটিরই আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও পরিচিতি সভা সম্পন্ন হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মাওঃ মো: আবু তালিব।

শপথ গ্রহণ শেষে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ জানান, তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের একটি নিয়মিত ও পূর্ণাঙ্গ নতুন কমিটি উপহার দেবেন।

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মো: মনিরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মো: হামিদুল ইসলাম হামিদ।

পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-গঠিত কমিটির সকল সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কালীগঞ্জ পৌর এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের সার্বিক অধিকার ও স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত