Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   18-Jul-2026   9

Photo

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি: ‘শিক্ষক ঐক্য গড়বে দেশ, স্মার্ট প্রাথমিক শিক্ষা  ও স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন। শনিবার দুপুরে শহরের শিশু একাডেমী মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু,  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, কার্যকরী সভাপতি আবদুস সবুর মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিতের পাশাপাশি তাদের পেশাগত উন্নয়ন এবং স্মার্ট শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। সম্মেলনের শেষে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত