Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গার্মেন্টস শিল্পের ব্যাংক ঋণের সুদ কমানোর জন্য কাজ করছে সরকার : মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   18-Jul-2026   34

Photo

গার্মেন্টস শিল্পের ব্যাংক ঋণের সুদ কমানোর জন্য কাজ করছে সরকার : মির্জা ফখরুল


নিউজ ডেস্ক: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হতে পারে বেসরকারি শিল্পখাত। তাই গার্মেন্টস শিল্পের ব্যাংক ঋণের সুদ কমানোর জন্য কাজ করছে সরকার।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের টাকা পাচারের কারণে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। তবে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলার চ্যালেঞ্জ মোকাবিলা শুরু করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বাজেটে নতুন নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন,  বাংলাদেশের সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার, সেটা হলো ঐক্য এবং স্থিতিশীলতা। যে দেশে এত সম্পদ লুট হয়ে গেছে, যে দেশে বেকারের সংখ্যা এত বেশি। সেই দেশে সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো ঐক্য। আমাদেরকে সেই ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পের সাথে জড়িতদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত