Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

নাফ নদীতে বিজিবির নৌ-অভিযান: ইয়াবাসহ ৩ রোহিঙ্গা পাচারকারী আটক

২৬ বাংলা টিভি   21-Oct-2025   71

Photo

নাফ নদীতে বিজিবির নৌ-অভিযান: ইয়াবাসহ ৩ রোহিঙ্গা পাচারকারী আটক


কক্সবাজার প্রতিনিধিঃ

মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে টেকনাফের নাফনদীতে বিজিবি পরিচালিত এক শ্বাসরুদ্ধকর নৌ-অভিযানে ইয়াবাসহ তিন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযানে একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানাগেছে, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ওই রাতে নাফ নদীতে বিশেষ নজরদারি চালানো হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিয়ানমারের মংডু খাল এলাকা থেকে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করে বিজিবি সদস্যরা।

ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে দ্রুত দুটি অত্যাধুনিক নৌযান নিয়ে বিজিবির টহল দল কৌশলগতভাবে নদীতে ফাঁদ পাতে। রাতের অন্ধকারে নৌকাটি মিয়ানমারের জলসীমা অতিক্রম করে বাংলাদেশের দিকে এগিয়ে এলে সেটিকে মাঝনদীতে ঘিরে ফেলে বিজিবি।

পরবর্তীতে নৌকা তল্লাশি করে বিশেষভাবে লুকানো চারটি পানি নিরোধক প্যাকেট থেকে ৪০, হজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

 গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, আব্দুল হাফেজ (১৮),  রবি আলম (২৩) ও রেজু আলম (১৯)। তারা আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

অভিযান শেষে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, বিজিবির আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও পেশাদারিত্বের কারণে জলসীমা ব্যবহার করে মাদক ও মানব পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। এই অভিযান বিজিবির দক্ষতা ও নিষ্ঠার উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, এফডিএমএন পরিচয়ে যারা ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থান করছে বা অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আটক তিন রোহিঙ্গা পাচারকারী ও উদ্ধার করা ৪০ হাজার ইয়াবা এবং হস্তচালিত কাঠের নৌকা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষায় বিজিবি অব্যাহতভাবে কাজ করছে এবং এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানায় বাহিনীটি।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত