Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

২৬ বাংলা টিভি   16-Jul-2026   24

Photo

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। সেমিফাইনালে ইউরোপের শক্তিশালী দল ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল।

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও রক্ষণভাগের দৃঢ়তায় কেউই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। পুরো প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি দুই দল।

বিরতির পর ৫৫তম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। ডান দিক থেকে মরগান রজার্সের বাড়ানো বল ব্যাকপোস্টে পেয়ে অ্যান্থনি গর্ডন গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা। ৬৯তম মিনিটে লিওনেল মেসির ক্রসে নিকোলাস গঞ্জালেজের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এরপর ৭৬তম মিনিটে রদ্রিগো দে পলের ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত ৮৫তম মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। কর্নার থেকে মেসির বাড়ানো বলে দূরপাল্লার শটে জাল খুঁজে নেন এনজো ফার্নান্দেজ।

নির্ধারিত সময়ের যোগ করা সময়ে আসে ম্যাচের নিষ্পত্তি। ৯২তম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। সেই ব্যবধান ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে তাদের দখলে ছিল ৫৮ শতাংশ বল। যদিও শুরুতে দুই দলই ছিল বেশ সতর্ক। পুরো প্রথমার্ধে মোট ১৯টি ফাউল হয় এবং রেফারি দুই দলকে একটি করে হলুদ কার্ড দেখান।

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় এই জয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। এখন শিরোপা ধরে রাখার লক্ষ্যেই শেষ লড়াইয়ে আসছে ১৯ জুলাই দিবাগত রাত একটায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত