Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে জুলাই শহীদ দিবস পালিত

২৬ বাংলা টিভি   16-Jul-2026   20

Photo

ঝিনাইদহে জুলাই শহীদ দিবস পালিত


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে তাসলীম ক্লিনিকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। পরে পর্যায়ক্রমে পুলিশ বিভাগ জেলা পরিষদ, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা।

সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

‎আলোচনা সভায় বক্তারা, জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত