Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ মহেশপুরে পুলিশের রাতভর অভিযানে ১৩ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার, আটক ৪

২৬ বাংলা টিভি   14-Jul-2026   16

Photo

ঝিনাইদহ মহেশপুরে পুলিশের রাতভর অভিযানে ১৩ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার, আটক ৪


ঝিনাইদহ  প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা সহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহন পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ও ওসি (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামের চিহ্নিত মাদক চোরাচালানি ইসরাফিলের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ইসরাফিলসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস অবৈধ ভারতীয় ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

পুলিশের দাবি, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩২ হাজার টাকা।

এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, "মাদক, মানবপাচার ও সীমান্তবর্তী এলাকায় সব ধরনের চোরাচালান রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এসব অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত