Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

দুই দফা দাবি আদায়ে পঞ্চগড়ে শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

২৬ বাংলা টিভি   13-Jul-2026   32

Photo

দুই দফা দাবি আদায়ে পঞ্চগড়ে শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের মানববন্ধন


পঞ্চগড় প্রতিনিধিঃ বেতন ভাতা তিনগুণ অথবা জাতীয় পে-স্কেলে অন্তর্ভূক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়ন পঞ্চগড় জেলা শাখা। সোমবার দুপুরে পঞ্চগড় প্রধান ডাকঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা শহরের চৌরঙ্গী মোড়ে হাজির হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

এ সময় বক্তব্য দেন শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়ন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহ সম্পাদক তাহেরুল ইসলাম প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, বর্তমানে আমরা পোস্ট মাস্টার পদে ৪ হাজার ৪৬০ টাকা, পোস্টম্যান পদে ৪ হাজার ৩৫৪ টাকা এবং রানার পদে ৪ হাজার ১৭৭ টাকা করে বেতন ভাতা পাচ্ছি। বর্তমান বাজার অনুযায়ী যা হাস্যকর বটে। আমাদের দাবি সরকার আমাদের বেতন ভাতা কমপক্ষে তিনগুণ করুক। নয়তো আমাদের পে স্কেলে অন্তর্ভূক্ত করে আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দেয়া হোক। আমার বেঁচে থাকার এই দাবি আদায়ে আমরা মাঠেই থাকব। প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে তারা হুশিয়ারি দেন।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত