Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

চকরিয়ায় বন্যার স্রোতে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

২৬ বাংলা টিভি   12-Jul-2026   33

Photo

চকরিয়ায় বন্যার স্রোতে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বন্যার তীব্র স্রোতে ভেসে যাওয়া সুজিত দাস (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাসপাড়া এলাকার মাতামুহুরী নদীসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুজিত দাস একই এলাকার তুফান দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে কৈয়ারবিল জলদাসপাড়া এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি মাতামুহুরী নদীর দিকে প্রবাহিত হচ্ছিল। শনিবার বিকেল ৩টার দিকে সুজিত দাস আরও দুজনের সঙ্গে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে গেলে প্রবল স্রোতে সে ভেসে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রবল স্রোতের কারণে অভিযান ব্যাহত হয়। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর রোববার বিকেলে সুজিতের লাশ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের নর্থ জোনের ইনচার্জ দিদারুল হক জানান, ঘটনাস্থলে পানির স্রোত অত্যন্ত তীব্র থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হয়েছে। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সহায়তায় রোববার বিকেল ৩টার দিকে কিশোরটির লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত