সারা বাংলা খুলনা যশোর
কেশবপুর হরিহর নদ খননে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার
২৬ বাংলা টিভি 12-Jul-2026 33
কেশবপুর হরিহর নদ খননে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার
জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) : ভবদহ এলাকার অকাল জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্বাবধানে নদী খাল খনন কার্যক্রমে অতিরিক্ত বৃষ্টিতে কেশবপুরের হরিহর নদ এলাকায় আকস্মিক পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্যা আল হারুন।
তিনি রোববার সকালে কেশবপুর পৌঁছে ক্ষতিহগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন,সহকারী কমিশনার ভূমি মেশকাতুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানান আকস্মিক বৃষ্টি তে নদ এলাকার ২ টি বাড়ির ক্ষতি হয়েছে এবং পাশে আরো একজনের কিছু টা ক্ষতি হওয়ায় মোট ৬ টি পরিবার কে চাল,ডাল,তেল, লবন সহ প্যাকেজ সহায়তা দেয়া হয়েছে।
news@26banglatv.com