Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

২৬ বাংলা টিভি   12-Jul-2026   29

Photo

বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল


নিউজ ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে যোগ হয়েছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল একসঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে।

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা চার দলের মধ্যে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দুই নম্বরে থাকা স্পেন কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়ামকে। তিন নম্বরে থাকা ফ্রান্স ২-০ ব্যবধানে বিদায় করেছে মরক্কোকে। আর চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড অতিরিক্ত সময়ে ২-১ গোলে পরাজিত করেছে নরওয়েকে।

বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ফিফা র‌্যাঙ্কিংয়ের প্রথম চারটি দল একই আসরের সেমিফাইনালে ওঠার নজির এবারই প্রথম।

এই ইতিহাসের পেছনে ছিল ২০২৬ বিশ্বকাপের ড্র পদ্ধতিতে আনা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও। নতুন নিয়ম অনুযায়ী, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে চারটি আলাদা কোয়াড্রেন্টে রাখা হয়েছিল। ফলে সেমিফাইনালের আগে তাদের একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। অবশ্য এই সুবিধা কাজে লাগাতে হলে প্রত্যেক দলকেই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো, আর চার দলই সেই শর্ত পূরণ করেছে।

এই বিন্যাসের কারণে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের আগে দেখা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সকে রাখা হয়েছিল নকআউট পর্বের বিপরীত পাশে। ফলে চার দলই কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে দুটি শক্তিশালী লড়াই নিশ্চিত ছিল।

সেই অনুযায়ী, প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। আর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হয় ১৯৯৪ সালে। তবে ওই বছরের বিশ্বকাপে এই র‌্যাঙ্কিংকে ড্র নির্ধারণে ব্যবহার করা হয়নি। এরপর দীর্ঘ তিন দশকেও শীর্ষ চার দলের সবাই একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারেনি।

বরং একাধিক বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর হতাশাজনক বিদায় দেখেছে ফুটবল বিশ্ব। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম—সবাই নিজ নিজ আসরে শীর্ষ চারে থেকেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ১৯৯৮ সালের পর অনুষ্ঠিত কোনো বিশ্বকাপেই র‌্যাঙ্কিংয়ের প্রথম চার দলকে একসঙ্গে শেষ চারে দেখা যায়নি।

সেই অপেক্ষার অবসান ঘটাল ২০২৬ বিশ্বকাপ। এবার বিশ্ব ফুটবলের চার পরাশক্তিই পৌঁছে গেছে শেষ চারে। ফলে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে অপেক্ষা করছে আরও দুটি মহারণ, যেখানে ইতিহাসের পাশাপাশি নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়নের পথও।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত