সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ মহেশপুরে অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ এবং ২৯২ বোতল ফেন্সিডিলসহ মুজাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।
২৬ বাংলা টিভি 12-Jul-2026 22
ঝিনাইদহ মহেশপুরে অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ এবং ২৯২ বোতল ফেন্সিডিলসহ মুজাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানাধীন সামান্তা চারাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সেসময় অবৈধ মাদকদ্রব্য ৩৭২ বোতল স্কাফ এবং ২৯২ বোতল ফেন্সিডিল সহ মোঃ মুজাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মুজাহিদ মহেশপুর উপজেলার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
ঝিনাইদহ র্যাবের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে
news@26banglatv.com