Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

২৬ বাংলা টিভি   11-Jul-2026   21

Photo

বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার


বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার মহসিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা-এ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত