সারা বাংলা খুলনা যশোর
হাসপাতালে রোগীর সাথে আপত্তিকর অবস্থায় পুলিশের হাতে দু’জন আটক
২৬ বাংলা টিভি 11-Jul-2026 35
হাসপাতালে রোগীর সাথে আপত্তিকর অবস্থায় পুলিশের হাতে দু’জন আটক
স্টাফ রিপোর্টার।। যশোর ২৫০ শয্যা হাসপাতালের বাথরুমে রোগীর সাথে আপত্তিকর অবস্থায় পুলিশ রোগী আফরিন আক্তার অপু (১৮) ও মোঃ মোস্তাক শাহরিয়ার (২০) নামে দুজনকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের বাথরুমে এ ঘটনা ঘটে।
আফরিন আক্তার অপু চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আক্তারুজ্জামানের কন্যা।
মোস্তাক শাহরিয়ার ঝিনাইদহের মহেশপুর উপজেলা সদরের জীবননগর পাড়ার কামরুল ইসলামের পুত্র।
হাসপাতাল পুলিশ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মাইগ্রেন সমস্যা নিয়ে আফরিন আক্তার অপু এ হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। এ সময় মোস্তাক শাহরিয়ার তার কথিত স্বামী পরিচয়ে রোগীর দেখভাল করতে থাকেন। এক পর্যায়ে তারা দুজন ওয়ার্ডের বাথরুমের ভিতর গিয়ে আপত্তিকার অবস্থায় মিলিত হন। এ সময় রোগীর লোকজন দেখে হাসপাতালে সেবিকা ও অন্যান্যদের জানান। তখন তারা হাসপাতালে টহলরত পুলিশকে সংবাদ দিলে পুলি ঘটনা স্থলে উপস্থিত হয়ে রোগী আফরিন আক্তার অপু ও কথিত স্বামী মোস্তাক শাহরিয়ার কে আটক করে কোতোয়াল মডেল থানায় সোপর্দ করেন।
কোতোয়ালি থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়। লোকজন ধরে তাদের হাসপাতাল পুলিশের কাছে দেয়। হাসপাতাল পুলিশ থানা পুলশের কাছে হস্তান্তর করেছে। তারা এখন থানা হাজতে আছে।
অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রসিকিউশনের মাধ্যমে আদালতে হবে বলে জানিয়েছেন ওসি।
news@26banglatv.com