Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

২৬ বাংলা টিভি   10-Jul-2026   26

Photo

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় জয় শেষে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। আগামী রোববার (১২ জুলাই) সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা চলছে। তবে কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচের মূল কাঠামোতে খুব বেশি পরিবর্তন আনতে চান না বলেই জানা গেছে।

শেষ ষোলোর লড়াইয়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। দলের আক্রমণভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। যদিও সুযোগ নষ্ট করা এবং রক্ষণভাগের কয়েকটি ভুল ম্যাচকে কঠিন করে তুলেছিল।

এ কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। তবে দুটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্টিয়েল খেলবেন, তা নিয়ে ভাবছেন স্কালোনি। একই সঙ্গে আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের জায়গায় লাওতারো মার্তিনেজ সুযোগ পাবেন কি না, সেটিও আলোচনায় রয়েছে।

আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রেখেছেন মন্টিয়েল ও লাওতারো। বিশেষ করে লাওতারো একটি গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি আরেকটি গোলে নিখুঁত অ্যাসিস্ট করেন। ফলে শেষ মুহূর্তে এক বা দুটি পরিবর্তন দেখা যেতে পারে।

আগামী দুই অনুশীলনে সম্ভাব্য কয়েকটি সমন্বয় পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে একাদশে এক বা দুইটির বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত