Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে যে রেফারি

২৬ বাংলা টিভি   10-Jul-2026   35

Photo

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে যে রেফারি


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। গুরুত্বপূর্ণ এ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোকে।

৩৮ বছর বয়সী পিনেইরোকে মাঠে সহায়তা করবেন তারই স্বদেশি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। এছাড়া রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন কানাডার মাইকেল বারওয়েগেন।

২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পিনেইরো। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ফুটবলে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। চলতি বিশ্বকাপে এটি হবে তার তৃতীয় ম্যাচ।

এর আগে এই টুর্নামেন্টে সুইজারল্যান্ডের একটি ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। গ্রুপ পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সুইসদের ৪-১ গোলের জয়ের ম্যাচটি পরিচালনা করেন পিনেইরো। পরে শেষ ষোলোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার ১-০ গোলের জয়ের ম্যাচেও দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে প্রাথমিকভাবে প্রকাশিত ম্যাচ কর্মকর্তাদের তালিকায় ভিডিও সহকারী রেফারি (ভিএআর) এবং সহকারী ভিডিও রেফারিদের নাম উল্লেখ করা হয়নি। ম্যাচ শুরুর আগে ফিফা পূর্ণাঙ্গ ভিডিও রেফারিং প্যানেলের তালিকা প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত