Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

২৬ বাংলা টিভি   10-Jul-2026   30

Photo

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার


বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ১৭ বছর ধরে জন্মপ্রতিবন্ধী দুই ছেলেকে কোলে নিয়েই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন এক অসহায় দিনমজুর পরিবার। চরম দারিদ্র্যের কারণে সন্তানদের চিকিৎসা, চলাচলের জন্য হুইলচেয়ার কিংবা মাথা গোঁজার নিরাপদ ঘরের ব্যবস্থা করতে পারছেন না তারা। মানবেতর জীবনযাপন করা পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছে।
দিনমজুরির সামান্য আয়ে কোনো রকমে সংসার চালান পরিবারের কর্তা। জন্ম থেকেই দুই ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তারা নিজে চলাফেরা করতে পারে না। ফলে পরিবারের সদস্যদের সারাক্ষণ তাদের কোলে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হয়। দীর্ঘ ১৭ বছর ধরে এভাবেই চলছে তাদের জীবনসংগ্রাম।
অভাবের সংসারে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হয়নি। হুইলচেয়ার না থাকায় ঘরের বাইরেও খুব একটা বের হতে পারে না দুই সন্তান। বর্ষাকালে ভাঙাচোরা ঘরে বৃষ্টির পানি পড়ে, আর ঝড়-দুর্যোগে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটে পরিবারের সদস্যদের।
জন্মপ্রতিবন্ধী দুই ছেলেদের বাবা শরিফুজ্জামান মিলন বলেন, “দিনমজুরি করে যা আয় করি, তা দিয়ে সংসারই ঠিকমতো চলে না। ছেলেদের চিকিৎসা করানো বা হুইলচেয়ার কেনা আমার পক্ষে সম্ভব নয়। একটি বসবাসযোগ্য ঘর ও দুটি হুইলচেয়ার পেলে সন্তানদের নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারতাম।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটি অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের এগিয়ে এসে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পরিবারটির বিষয়টি খোঁজ নিয়ে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে। দীর্ঘ ১৭ বছরের এই সংগ্রামী জীবনে পরিবারটির একমাত্র প্রত্যাশা দুই সন্তানের জন্য দুটি হুইলচেয়ার এবং মাথা গোঁজার জন্য একটি নিরাপদ ঘর।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত