Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার মাধবখালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে বিদেশী পিস্তল ম্যাগাজিন গুলি উদ্ধার করেছে বিজিবি

২৬ বাংলা টিভি   09-Jul-2026   41

Photo

চুয়াডাঙ্গার মাধবখালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে বিদেশী পিস্তল ম্যাগাজিন গুলি উদ্ধার করেছে বিজিবি


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৮.০৭.২০২৬): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (৮ জুলাই) রাত দেড়টার দিকে গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এদিন সকাল সাড়ে ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপি'র (নম্বর-৬৫০৭৪) হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল ১ জন অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে সে সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশ বাগানের মধ্যে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে ওই নেটের বস্তাটি খোলা হলে তার ভিতরে ২২ বোতল ইসকাফ সিরাপের সঙ্গে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি ৭ দশমিক ৬৫ এমএম আমেরিকার তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকরা অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং ইসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত