Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধে কালীগঞ্জে সাংবাদিকপুত্রকে হাতুড়িপেটা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও আন্দোলনের হুঁশিয়ারি

২৬ বাংলা টিভি   08-Jul-2026   28

Photo

বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধে কালীগঞ্জে সাংবাদিকপুত্রকে হাতুড়িপেটা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও আন্দোলনের হুঁশিয়ারি


ঝিনাইদহ সংবাদদাতা:  ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ৯ নং চাঁচড়া ওয়ার্ডে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে মামুন (২২) নামের এক ব্রাজিল সমর্থককে ওৎ পেতে থেকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে বর্বরোচিতভাবে জখম করেছে প্রতিপক্ষ আর্জেন্টিনা সমর্থকরা। আহত মামুন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া হোসেনের ছোট ছেলে। বর্তমানে তিনি মাথায় ৬টি সেলাই নিয়ে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রাতে চাঁচড়া দোকান মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
আহত মামুনের পরিবার ও স্থানীয় স‚ত্রে জানা যায়, সম্প্রতি আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার একটি ফুটবল ম্যাচ দেখার সময় উভয় দলের সমর্থকদের মধ্যে বাগ্বিতÐা ও সংঘর্ষের সৃষ্টি হয়। সে সময় মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করেন এবং মারামারি থামিয়ে দেন। মামুন নিজে ব্রাজিল সমর্থক হওয়ায় এবং ওই ঘটনার মীমাংসা করায় প্রতিপক্ষ আর্জেন্টিনা সমর্থকরা তার ওপর ক্ষুব্ধ ছিল।
এরই জেরে গত রাতে খেলা শেষে মামুন যখন শহরে খাবার কিনতে আসছিলেন, তখন চাঁচড়া দোকান মোড়ে প‚র্ব থেকে ওৎ পেতে থাকা একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় অংশ নেয় চাঁচড়া গ্রামের দোকানদার মোক্তার আলী, রিয়াদুল, নাইম, হামিদুল, আল-আমিন ও পলকসহ বেশ কয়েকজন। তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে মামুনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ম‚লত দোকানদার মোক্তার আলীর নির্দেশেই এই পরিকল্পিত হামলার ঘটনা ঘটে।
আহত মামুন জানান, "হামলার সময় ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল উপস্থিত ছিল। সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে আমাকে উদ্ধার না করলে হামলাকারীদের উদ্দেশ্য আরও ভয়াবহ ও মারাত্মক হতে পারত।"
মামুনের পিতা সিনিয়র সাংবাদিক জাকারিয়া হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, প‚র্বশত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান।
প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতিবাদ: এদিকে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া হোসেনের ছেলের ওপর এই বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে মামুনকে হাতুড়িপেটা ও রক্তাক্ত করার ঘটনায় জড়িত সকল হামলাকারী ও ম‚ল উসকানিদাতাকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক বিচারের দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিকদের পক্ষ থেকে পরবর্তীতে কঠোর ও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, "ঘটনাটি মৌখিকভাবে আমাকে জানানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে অতি দ্রæত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত