সারা বাংলা খুলনা যশোর
গাছের উপর থেকে নিচে পড়ে দিনমজুরের মৃত্যু
২৬ বাংলা টিভি 08-Jul-2026 27
গাছের উপর থেকে নিচে পড়ে দিনমজুরের মৃত্যু
স্টাফ রিপোর্টার।। মেহগনি গাছের ডাল কাটার সময় গাছের উপর থেকে নিচে পড়ে আবু কালাম (৫০) নামে একদিন মজুরির মৃত্যু হয়েছে। মঙ্গরবার সকালে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ফতেপুর গ্রামের প মৃত আব্দুল বারেক খা'র পুত্র।
মৃতের ভাতিজা আব্দুল জব্বার জানিয়েছেন, আবুল কালাম পেশায় একজন গাছ কাটা শ্রমিক ছিলেন। মঙ্গলবা (৭ জুলাই) ঘোপ ছাতিয়ানতলা গ্রামের আজিজুর রহমানের মেহগনি গাছ কাটার কাজ করছিলেন। বেলা ১১ টার দিকে গাছে উঠলে বৃষ্টির সময় ভিজে গাছের ডাল থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তা সহকর্মী একলাছুর রহমান সহ অন্যান্য শ্রমিকেরা তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এসময় কর্তব্যরত চিকিৎসক মোঃ শাকিরুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা শেষে ১২ টা ৪৫ মিনিটে আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
news@26banglatv.com