Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

মনিরামপুরে পরকীয়াকে কেন্দ্র করে ছোট স্ত্রীর হাতে প্রতিবন্ধী স্বামী খুন,স্ত্রী আটক

২৬ বাংলা টিভি   08-Jul-2026   9

Photo

মনিরামপুরে পরকীয়াকে কেন্দ্র করে ছোট স্ত্রীর হাতে প্রতিবন্ধী স্বামী খুন,স্ত্রী আটক


স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে ছোটস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লাঠি দিয়ে মাথায় আঘাত করে প্রতিবন্দী স্বামী আরিফুর রহমান(৮০)কে খুন করার। উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামে সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে ছোট স্ত্রী শেফালী বেগম(৫২)এর সাথে প্রতিবেশী এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রী লাঠি দিয়ে স্বামীর মাথায় কয়েকটি আঘাত করেন। এক পর্যায়ে স্বামীর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুরের মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ নিহতের ছোটস্ত্রীকে আটক করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মদনপুর গ্রামের মৃত লাল চাঁদ গাজীর ছেলে আরিফুর রহমান ইতিপূর্বে একাধিক বিয়ে করেন। বড় স্ত্রীর মারা যাবার পর তিনি স্বামী পরিত্যক্তা শেফালী বেগমকে বিয়ে করেন। বড় স্ত্রীর রয়েছে দুই মেয়ে। তারেদেরকে বিয়ে দেওয়া হয়েছে। ছোটস্ত্রীর দুই ছেলে বর্তমান মালয়েশিয়াতে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে ছোটস্ত্রী শেফালী বেগমের সাথে প্রতিবেশী আবু সাঈদ নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল।
স্থানীয় চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুর আলী জানান, দুই সপ্তাহ আগে আরিফুর রহমানের হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শেফালী ও আবু সাঈদ। এ নিয়ে শেফালীর সাথে আরিফুরের বিবাদ দেখা দেয়। সোমবার রাত আটটার দিকে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া বাধে। কিন্তু অভিযোগ রয়েছে শেফালী এক পর্যায়ে লাঠি দিয়ে তার স্বামীর মাথায় কয়েকটি আঘাত করেন। এ সময় অবশ্য আরিফুর চিৎকার করেন তাকে রক্ষার জন্য। চিৎকার শুনে বাড়ির পাশে মুদি দোকানী মহির উদ্দিন সহ কয়েকজন এসে দেখতে পান আরিফুর রহমানের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। অবশ্য এ সময় শেফালী তাদেরকে জানান, ঘর থেকে বের হবার সময় দরজার সাথে আঘাত লেগে তার স্বামীর মৃত্যু হয়। খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ আাবু সাঈদসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আবু সাঈদ জানান, হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী শেফালীকে পুলিশ হেফাজনে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।  


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত