Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

২৬ বাংলা টিভি   06-Jul-2026   14

Photo

মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে সোমবার যশোরের মনিরামপুরে উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় । দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদেরও সম্মাননা প্রদান করা হয়
মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি অফিসার বিশ্বজিৎ ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহাকরি অধ্যাপক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ, বিআরডিবির সভাপতি মুনছুরুর রহমান, উপজেলা পল্লী জীবিকায়ন অফিসার সামনুর রহমান, মনিরামপুর থানার এসআই মনিরুজ্জামান, কৃষক প্রতিনিধি খলিলুর রহমান প্রমুখ। 


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত