Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হেরোইন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

২৬ বাংলা টিভি   06-Jul-2026   39

Photo

সিরাজগঞ্জে হেরোইন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন


সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে প্রায় আট বছর আগে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাকিল হায়দার রফিক সরকার জানান, দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ পাবনা জেলার আমিনপুর থানার ট্যাংবাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর রাত ২টার দিকে হাটিকুমরুল গোলচত্বরে মাদকবিরোধী অভিযান চালায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আব্দুল লতিফের বহন করা ব্যাগ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হলে তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালতে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আব্দুল লতিফকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত