Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বসতঘরের ওপর ট্রাক উল্টে ঘুমন্ত স্কুলছাত্রী নিহত, বোন আহত

২৬ বাংলা টিভি   06-Jul-2026   27

Photo

নড়াইলে বসতঘরের ওপর ট্রাক উল্টে ঘুমন্ত স্কুলছাত্রী নিহত, বোন আহত


নড়াইল প্রতিনিধি:  নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে বসতঘরের ওপর পাথর বোঝাই একটি ট্রাক উল্টে পড়ে শামীমা আক্তার সেতু নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু গুরুতর আহত হয়েছে।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সেতু (১৪) নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার বড় মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আহত মিতু (১০) তার ছোট বোন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে প্রতিদিনের মতোই ঘুমিয়ে ছিল দুই বোন সেতু আর মিতু। রাত ১২টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক ভুলবশত নলদী গ্রামে হাফিজুর মোল্যার বাড়ির সামনের সরু গ্রামীণ রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে সরাসরি হাফিজুর মোল্যার বসতঘরের ওপর পড়ে। এতে মুহূর্তের মধ্যে ঘরটি ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘুমন্ত দুই বোন ভারী পাথরের নিচে চাপা পড়ে।
পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দ্রুত তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছোট বোন মিতুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পূর্বেই অতিরিক্ত রক্তক্ষরণ ও শরীরের বিভিন্ন স্থানে ভারী আঘাতের কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অপর শিশুর চিকিৎসা চলছে।
এদিকে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো নলদী গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে।
 


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত