Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল

২৬ বাংলা টিভি   03-Jul-2026   13

Photo

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল


ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার দু’দিনের মধ্যেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর পদে পরিবর্তন আনা হয়েছে। নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমানকে নতুন উপজেলা আমীর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এছাড়া জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাইসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান,নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমীরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে নায়েবে আমীর আজিজুর রহমানকে উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এর আগে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতনিকে দেওয়ার অভিযোগে মাওলানা তাজুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এডিপির আওতায় একজন শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া সাইকেল তিনি গ্রহণ করে পরিবারের সদস্যকে দেন। পরে সমালোচনার মুখে সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয় এবং তা অন্য একজন উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত