Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সরকার উন্নয়নে বৈষম্য করলে আওয়াজ তোলা হবে : জামায়াত আমির

২৬ বাংলা টিভি   03-Jul-2026   34

Photo

সরকার উন্নয়নে বৈষম্য করলে আওয়াজ তোলা হবে : জামায়াত আমির


নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনোও কোনোও স্থানে আমরা দেখছি সরকারি দলের এমপিরা যা বরাদ্দ পাচ্ছে বিরোধীদলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারেনা। আমরা আগেও দেখেছি এমন বৈষম্য হতে, এখন তা মেনে নেওয়া হবে না। সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে এটি নিয়েও আওয়াজ তোলা হবে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে নেত্রকোনা সার্কিট হাউজের মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নেত্রকোনার কথাই ধরেন, এখানে যা উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, সিলিকন বালি আছে। কিন্তু কোনো কলকারখানা নেই। সরকারের পাশাপাশি উন্নয়নে জেলা ও বাইরের লোকজনও এখানে শিল্প কারখানা করতে পারেন।

তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়ন প্রকল্প গুলি গুই সাপের গতিতে প্রথম নয় মাসে মাত্র ৪০-৪২ ভাগ বাস্তবায়ন হয়। কিন্তু শেষে এক দেড় মাসে তড়িঘড়ি করে কোনরকম কাজ শেষ করার চেষ্টা করা হয়। বাংলাদেশের অর্থব্যবস্থায় জুলাই থেকে জুন অর্থবছর ধরা হয়। এটিকে পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার জন্য জাতীয় সংসদে আমরা উত্থাপন করেছি। সংসদে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত না হলেও সরকারি দলের সাংসদদের টেবিলে হাত চাপিয়ে সমর্থন করার দৃশ্য দেখেছি। যদি এটি এবার বাস্তবায়ন না হয় পরবর্তীতে আমরা আবার সংসদে উত্থাপন করব।

তিনি আরও বলেন,  ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনও ধরনের আপসের সুযোগ নেই। দেশ আমাদের সবার। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

জেলা জামায়াতে ইসলামীর আমীর ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারী জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা। পরে জামায়াত আমীর জেলা পাবলিক হলে ষান্মসিক রুকন সম্মেলনে যোগ দেন।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত