Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে : মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   03-Jul-2026   24

Photo

তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে : মির্জা ফখরুল


নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না। তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সলেমান আলী নির্মিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, সলেমান আলী যে কাজটি করে দেখিয়েছেন, এটি সত্যিই অভূতপূর্ব। তার এই উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের কৃষি ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বর্তমান তরুণ প্রজন্মের সলেমান আলীর কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। তার মতো উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবেন।

এ সময় সলেমান আলীর উদ্ভাবনী কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন মন্ত্রী।

এরপরে দুপুরে  ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা-হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক।

বিএনপি মহাসচিব বলেন,  ব্যক্তি নয় কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত