Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

জনদুর্ভোগ : ভাঙ্গাচুরা সড়কের কারণে যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ

২৬ বাংলা টিভি   01-Jul-2026   31

Photo

জনদুর্ভোগ : ভাঙ্গাচুরা সড়কের কারণে যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ


স্টাফ রিপোর্টার।। 

স্থান যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। শহরের আর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি হচ্ছে অন্যতম। অথচ এই প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতের জন্য ভালো কোন সড়ক নেই। ভাঙাচোরা সড়কে যাতায়াত করতে হয় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের। যেন দুর্ভোগের শেষ নেই। 

 শিশু শ্রেণী (৩য়)থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১ হাজার ৪ শ শিক্ষার্থী পড়ালেখা করে।  এ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যাতায়াতের জন্য কোন ভালো সড়ক নেই। চারিদিকে একাধিক সড়ক ধাকলেও কোটি ভাল নেই। রাস্তা গুলোর মাঝে পিস, খোয়া উঠে নষ্ট হয়ে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। পয়ঃপানি নিষ্কাশনে নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা। একটি বৃষ্টি হলেই পানিতে টইটুম্বর হয়ে যায়।  এক পশলা বৃষ্টি হলেই রাস্তার মাঝখানে বৃষ্টির পানি জমে জলাশয়ের সৃষ্টি হয়। শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ এ সরকগুলোতে চলাচল করতে পারেন না। আজ বুধবার (১জলাই) এক পশলা বৃষ্টি হলেই  কলেজের সামনের এবং রাস্তাগুলো পানিতে নিমজ্জিত হয়। এ সময় শিক্ষার্থীরা কলেজ ছুটি হওয়ার পর গুলো পার হতে চরম দুর্ভোগ পোহাই সড়ক। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশু শিক্ষার্থীরা আরো দুর্ভোগের কবলে পড়ে। যা প্রশাসনের নজরে আসে না।

এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর  এম এ হান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপশহর ইউনিয়নের অধীনে সড়কগুলো এলজিইডি তত্ত্বাবধান করে। কিন্তু সড়কগুলো সময় মত সংস্কার না করাই অযোগ্য হয়ে পড়েছে। শিক্ষক ছাত্র-ছাত্রী, অভিভাবক সাধারণ মানুষ এসব সড়কে চলাচল করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সুতরাং জনস্বার্থে  দ্রুত সংস্কার করার মধ্য দিয়ে সড়কগুলো  চলাচলের উপযোগী করে তোলার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত