Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

২৬ বাংলা টিভি   01-Jul-2026   30

Photo

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য।ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ার সামরিক সদস্যদের গোপনে বিশেষ প্রশিক্ষণ দিয়েছিল চীন। এতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ-এর অনুমোদন ছিল এবং প্রশিক্ষণ কার্যক্রমে রাশিয়া ও চীনের অন্তত চারজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে।

প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের আগস্টে জারি করা একটি অভ্যন্তরীণ নির্দেশনায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদলকে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর সামরিক স্থাপনায় প্রশিক্ষণের অনুমতি দেন। পরবর্তী সময়ে নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক ঘাঁটিতে প্রায় তিন সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নথি অনুযায়ী, প্রশিক্ষণে রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল (আরসিবি) প্রতিরক্ষা কৌশল, কেমিক্যাল রিকনেসান্স, রেডিওলজিক্যাল রিকনেসান্স এবং দূষিত পরিবেশে নিরাপদে কাজ করার বিভিন্ন পদ্ধতি শেখানো হয়। এসব প্রশিক্ষণকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

ফাঁস হওয়া নথির সঙ্গে সংযুক্ত একটি ছবিতে দেখা গেছে, একজন চীনা সামরিক প্রশিক্ষক রুশ সেনাদের একটি পারমাণবিক চুল্লির মডেলের সামনে দাঁড়িয়ে পাঠ দিচ্ছেন। ইউরোপীয় কর্মকর্তাদের মতে, এ ধরনের প্রশিক্ষণে দুই দেশের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণ মস্কো ও বেইজিংয়ের প্রতিরক্ষা সহযোগিতার গভীরতার ইঙ্গিত দেয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং রাশিয়ার সেনাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ “সম্পূর্ণ ভিত্তিহীন”। বেইজিং দাবি করেছে, তারা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে, এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এর আগে একই ধরনের এক প্রতিবেদনের পরও ক্রেমলিন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে “ভিত্তিহীন” বলে দাবি করেছিল।

উল্লেখ্য, গত মাসে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে ইউরোপীয় গোয়েন্দা সংস্থা ও সামরিক নথির বরাত দিয়ে বলা হয়েছিল, ২০২৫ সালের নভেম্বরে চীন প্রায় ২০০ জন রুশ সামরিক সদস্যকে প্রশিক্ষণ দেয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়, তাদের মধ্যে কয়েকজন পরবর্তীতে ইউক্রেন যুদ্ধেও অংশ নেন।

বিশ্লেষকদের মতে, ফাঁস হওয়া এই নথিগুলো সত্য প্রমাণিত হলে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও চীনের সামরিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন ও কূটনৈতিক আলোচনা শুরু হতে পারে। তবে নথিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও এখনো সীমিত।

সুত্রঃ রয়টার্স


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত