Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ

২৬ বাংলা টিভি   28-Jun-2026   12

Photo

কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

সহপাঠির সাথে পড়ালেখা নিয়ে প্রতিদ্বন্দীতা। এর মধ্যে রানী নামের সহপাঠি অসুস্থ হয়ে পড়লে রটে যায় সিনিয়া তাকে কালো জাদু করেছে । এই অজুহাতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে । এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান , একটা মেয়ে অসুস্থ সেখানে আরেকটা মেয়ের দোষ কোথায় ? আসলে শিক্ষকদের উদাসিনতায় এমন ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন , আধুনিকযুগে ছেলেমেয়েরা কি শিখছে ? এ ঘটনায় একদিকে যেমন ভুক্তভোগী শিক্ষার্থীর সম্মানহানি হলো অন্যদিকে সিনিয়া নামের মেয়েটার লেখাপড়া সংকটে পড়লো ।

এ ব্যাপারে কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন , এ ব্যাপারে আমরা (শিক্ষকরা) কিছুই জানিনা। ক্লাস শুরুর আগেই ছাত্র- ছাত্রীরা এ কাজ করেছে ।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন , বিষয়টি খতিয়ে দেখার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার বলেছি। তারপর বিষয়টি দেখবো ।

আধুনিকযুগে শিক্ষার্থীদের কালোজাদু নিয়ে মাবন্ধনের নেপথ্যে অন্য ঘটনা থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা এ ঘটনার সঠিক তদন্তের জোর দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত