Logo
বুধবার | ১৯ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ ৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা হামিদ

২৬ বাংলা টিভি   20-Oct-2025   159

Photo

ঝিনাইদহ ৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা হামিদ


শিপলু জামান , কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা :

ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে সুনাম সততায় জনপ্রিয়তার শীর্ষে সাবেক ছাত্রনেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সাবেক এই ছাত্রনেতাকে বলা হচ্ছে তৃনমূল বিএনপির প্রাণ। বিএনপির প্রায়ত সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর হাতে গড়া শিষ্য তার যোগ্যতার প্রমাণ রেখেছেন বছরের পর বছর।

২০০৮ সালে বিএনপির দূর্গ খ্যাত ঝিনাইদহ ৪ আসন হারালে অনেক বিএনপি নেতা আড়ালে চলে যান। তবে রাজনীতির মাঠ ও দলের নেতাকমীর্দের বুকের সাথে আগলে রেখে ১৭ বছর অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। সে সময় বার বার আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে আসামি হয়েছেন ৩০ মামলার।

সর্বশেষ ২০২৪ সালে হাসিনা পালিয়ে গেলে নিজ সমর্থকদের সম্পূর্ণ নিয়ন্ত্রনে নিয়ে প্রশংসায় ভেসেছেন এ নেতা । উপজেলা জুড়ে কোথাও চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে বিএনপি নেতাকমীর্দের সম্পৃক্ত হতে দেননি। অপ্রতিকর ঘটনা এড়াতে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন সব সময় । ২৪ শে প্রেক্ষাপট পরিবর্তন হলে নিজেকে পরিবর্তন করেন নি কোন সময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছুটছেন শহর থেকে গ্রামে ।

চলতি বছর সেপ্টম্বরে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কালীগঞ্জ শহরে স্মরনকালের সর্বচ্চো মানুষের অংশ গ্রহনে প্রতিষ্ঠাতা বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি করেন হামিদুল ইসলাম হামিদ। সে দিন ড্রোন ক্যামেরায় ধারন করা ভিডিওতে দেখা য়ায়, র‌্যালিটি যেখান থেকে শুরু হয়েছে , সেখানে র‌্যালির প্রথম অংশ চলে আসলেও শেষ অংশ তখনও সে স্থান অতিক্রম করতে পারেনি।  সেদিন কালীগঞ্জ শহর যেন উৎসবের শহরের পরিণত হয়েছিল।


কালীগঞ্জের উপজেলা যুবদলের ১ নং সদস্য মিলন হোসেন বলেন , হামিদুল ইসলাম হামিদ একজন সৎ ও পরিচ্ছন্ন নেতা। দলের দুঃসময়ে নেতাকমীর্র পাশে থেকেছেন পরিবারের অভিভাবকের মত ।

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, আমরা আশাবাদি ঝিনাইদহ ৪ আসনে বিএনপির মনোনয়ন হামিদুল ইসলাম হামিদই পাবেন। কারন দলের দুঃসময় তার পর নেতা কালীগঞ্জে আর কেউ ছিল না।


মনোনয়ন ও ভোটের রাজনীতি নিয়ে কথা হলে হামিদুল ইসলাম হামিদ জানান , সব সময় দল ভালবেসেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। আশা করছি দল আমাকে নিরাশ করবে না। আমি দলের চেয়ারম্যান তারেক রহমান এর উপর আস্তা রাখতে চাই। 
 


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত