Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

২৬ বাংলা টিভি   26-Jun-2026   16

Photo

বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী


ঝিনাইদহ প্রতিনিধি:
বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি| এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার| তাই আমরা ব্যার্থ হব না| আমরা দেশকে নতুন করে ঢেলে সাজাবো| ব্যার্থতার জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে জঞ্জাল পরিস্কার করে নতুন বাংলাদেশ ˆতরী করব বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড নিতাই রায় চৌধুরী| শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন|
মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন, আর্থিক প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান ধংস করা হয়েছিলো| সেগুলো নতুন জাগানোর চেষ্টা করা হচ্ছে| আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি| এদেশের সংস্কৃতি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কাজ চলছে|
জেলার শিল্পকলা একাডেমীতে নতুন করে সুস্থ ধারার যাত্রা আবারো শুরু হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে জীবনমুখী যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি|
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী| জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত