Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

মন্ত্রী পদমর্যাদা পেয়েছেন ঢাকার ভারতীয় হাইকমিশনার

২৬ বাংলা টিভি   25-Jun-2026   38

Photo

মন্ত্রী পদমর্যাদা পেয়েছেন ঢাকার ভারতীয় হাইকমিশনার


আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে দেশটির সরকার। বুধবার (২৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিকভাবে অগ্রাধিকার সারণি বা টেবিল অফ প্রেসিডেন্স সংশোধন না করেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ওই তালিকায় কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে।

তবে এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এটি অগ্রাধিকার সারণির স্থায়ী পরিবর্তন হিসেবে গণ্য হবে না।

ভারতের সরকারের অধীনস্থ সচিব কমলেশ রবিদাসের নাম উল্লেখ করে জারি করা ওই বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী এর আগে দুইবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব নিয়ে গত ৫ জুন তিনি ঢাকায় আসেন।

বৃহস্পতিবার তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন।

দীনেশ ত্রিবেদী বাংলা ভাষায় কথা বলতে পারেন। দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও তার রয়েছে ভালো ধারণা। এছাড়া সেতারবাদক হিসেবেও তার পরিচিতি রয়েছে।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত