Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২৬ বাংলা টিভি   24-Jun-2026   21

Photo

নড়াইলে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


নড়াইল প্রতিনিধি:
সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর দায়বাড়ি খালপাড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ আব্দুল সালাম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির, জেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ডা. মোহাম্মদ আব্দুল সালাম বলেন:"বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। এরই অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।"
তিনি আশা প্রকাশ করেন, রোপণ করা গাছগুলো বড় হয়ে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং এর ফুল-ফল থেকে স্থানীয় মানুষ উপকৃত হবে। 
 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত