Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

শিশু চুরি, সিরাজগঞ্জে এক নারীর কারাদণ্ড

২৬ বাংলা টিভি   20-Oct-2025   45

Photo

শিশু চুরি, সিরাজগঞ্জে এক নারীর কারাদণ্ড


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের সলঙ্গায় এক নবজাতক (শিশু)  চুরির অভিযোগে আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। 
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এরায় প্রদান করেন। 
এই আদালতে পিপি মাসুদুর রহমান বলেন, মামলায় আলপনা খাতুনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।  অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ আসামিকে খালাস প্রদান করা হয়েছে। 
দন্ডপ্রাপ্ত আলপনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। 
মামলার অভিযোগ পত্র উল্লেখ করা হয়েছে,  ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারী তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন সন্তান প্রসবে ব্যাথা অনুভূতি হওয়ায় সিরাজগঞ্জ রোড গোলচক্কর এলাকায় সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। 
পরের দিন ২৭ ফেব্রুয়ারী সকালে সিজারের মাধ্যমে সবিতা খাতুন একটি পুত্র সন্তান জন্ম দেন। বিকেলে শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় আলপনা খাতুন।  ঘটনাটি পুলিশকে জানানো হয়। সলঙ্গা থানা পুলিশ শিশুটি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।  রাতে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করে পুলিশ। 
এসময় আলপনা খাতুন,  ছায়রন বেওয়া, মিনা খাতুন, মায়া খাতুন ও তার স্বামী রবিউল ইসলাম কে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় শিশুটির পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানার মামলা দায়ের করেন। 
এই মামলায় আজ আলপনা খাতুনকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। 


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত